biologyschool-logo
16

জাতীয় জীববিজ্ঞান উৎসবে প্রাণের মেলা

প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান। ছবি-রোকসানা আক্তার

গত দুইদিনের বৃষ্টিতে ঢাকা শহর নতুন রূপ লাভ করেছে। বৃষ্টির পানিতে সিক্ত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় আজ সেজেছে নতুন সাজে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারনায় ক্যাম্পাস প্রাঙ্গন মুখরিত। ষষ্ট থেকে দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া এই সকল শিক্ষার্থীরা জাতীয় জীববিজ্ঞান উৎসবে অংশগ্রহণ করতে এসেছে। বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কর্তৃক আয়োজিত জাতীয় জীববিজ্ঞান উৎসবে ১২০০ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। বাংলাদেশের শিক্ষার্থীদের জীববিজ্ঞানের প্রতি অধিক আগ্রহী করে গড়ে তুলতে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড প্রতিবছর এই উৎসবের আয়োজন করে। আয়োজনের অংশ হিসেবে এই বছর সারা দেশে দশটি আঞ্চলিক অলিম্পিয়াড আয়োজিত হয়। আঞ্চলিক অলিম্পিয়াডে নির্বাচিত শিক্ষার্থীরা জাতীয় জীববিজ্ঞান উৎসবের আয়োজন করে। বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের তথ্য মতে জাতীয় জীববিজ্ঞান উৎসব থেকে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজিতে বায়োক্যাম্প আয়োজিত হবে। আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ দল ঘোষণা করা হবে যারা আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে। আগামী ২০-২৪ জুলাই ২০২৫ খ্রি. ফিলিপাইনের ম্যানিলা ইউনিভার্সিটিতে ৩৬তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড আয়োজিত হবে।

সেরা প্রশ্নকারীকে পুরষ্কার প্রদানের মুহুর্ত। ছবিঃ রোকসানা আক্তার

আজকের জাতীয় জীববিজ্ঞান উৎসবের প্রথম অংশে শিক্ষার্থীরা জীববিজ্ঞান বিষয়ক মেধা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা ড. মৃত্যুঞ্জয় কুন্ডুর সঞ্চালনায় প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করে। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারী বিশেষজ্ঞবৃন্দ শিক্ষার্থীদের জীববিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। এরপর আয়োজিত সমাপনী পর্বে অতিথিদের বক্তব্য ও ফলাফল ঘোষণার মধ্যে দিয়ে জাতীয় উৎসবের সমাপ্তি ঘটে। জাতীয় জীববিজ্ঞান উৎসব ২০২৫-এর সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, মাননীয় উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, মাননীয় উপদেষ্টা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও সভাপতি মন্ডলীর সদস্য, বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান, উপাচার্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড. মোঃ ছগীর আহমেদ, মহাপরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এবং অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী, উপ-উপাচার্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ড. রাখহরি সরকার, সভাপতি, বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কেন্দ্রীয় কমিটি ও অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কর্তৃক আয়োজিত জীববিজ্ঞান উৎসবের প্রশিক্ষণ সহযোগী ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি, নলেজ পার্টনার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; কারিগরি সহযোগী ল্যাব বাংলা, ম্যাগাজিন পার্টনার কিশোর আলো ও বিজ্ঞান চিন্তা এবং হেলথ পার্টনারঃ প্লাটফর্ম ডক্টরস ফাউন্ডেশন ও নিউট্রিশন ক্লাব।

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

গাছকে কী অবশ করা যায়?

অ্যানেস্থেসিয়া হলো এমন একটি অবস্থা যার ফলে জীবের কোনো অংশ অবশ হয়। সাধারণত মানুষের বিভিন্ন

Read more »

Read more blogs

কোষ কাকে বলে?

কোষের গঠন ও কাজ নিয়ে কোষ বিজ্ঞান আলোচনা করে। এটা সত্য যে কোষ হল জীবের

Read more »